প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চট্টগ্রামে ফেসবুকে পরকীয়া প্রেমের জেরে যুবক খুন: স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ফেসবুক প্রেমের জেরে মো. হাসিব (২৬) নামে এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৪ নভেম্বর) দিবাগত রাতে নগরীর চান্দগাঁও থানার মৌলভীপুকুর এলাকা থেকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মো. জাহেদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে সোমবার দুপুরে হামজারবাগের সঙ্গীত আবাসিক এলাকায় হাসিবকে নৃশংসভাবে হত্যা করা হয়। নিহত হাসিব জাঙ্গালপাড়া এলাকার বাসিন্দা এবং নগরীর ২ নম্বর গেইট এলাকায় একটি রেস্টুরেন্টে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, জাহেদুলের স্ত্রী খায়রুন বনাহার ওরফে তানহার সঙ্গে প্রায় ৪-৫ মাস আগে ফেসবুকে হাসিবের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন জাহেদুল।

পরে সোমবার দুপুরে কৌশলে হাসিবকে চা খাওয়ার কথা বলে বাসা থেকে ডেকে এনে সঙ্গীত আবাসিক এলাকার মন্নানের বিল্ডিংয়ের সামনে দেখা করেন জাহেদুল। সেখানে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে জাহেদুল ছুরিকাঘাত করে হাসিবকে হত্যা করেন।

পুলিশ বলছে, ঘটনার তদন্ত চলছে এবং হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা