দেশের রাজনৈতিক অঙ্গনে যুক্ত হলো আরও তিনটি নতুন দল। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আমজনগণ পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)—এই তিনটি দলকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি’র জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন তিনটি দলকেই নিবন্ধনের যোগ্য হিসেবে বিবেচনা করেছে। এখন থেকে এই দলগুলো আনুষ্ঠানিকভাবে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে।
নিবন্ধনের ফলে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা আরও বেড়ে গেল বলে জানিয়েছেন সচিব।