প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নগদ লভ্যাংশ পাঠিয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের মাঝে বিতরণ করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি ঘোষিত লভ্যাংশ বিইএফটিএন (BEFTN) ব্যবস্থার মাধ্যমে শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে প্রেরণ করেছে।

উল্লেখ্য, কোম্পানিটি ২০২৪ অর্থবছরের জন্য ০.১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। সময়মতো লভ্যাংশ পাঠানোর মাধ্যমে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের আস্থাও বজায় রেখেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা