অক্টোবর মাসে বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি পঠিত পাতার তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এ তালিকায় সবচেয়ে বেশি পাঠক আকর্ষণ করেছে ‘কুমিল্লা বিভাগ’ বিষয়ক পাতা, যা দেখা হয়েছে ৯২ হাজার ৭৬০ বার।
দ্বিতীয় স্থানে রয়েছে ‘বাংলাদেশ’, যার পাঠক সংখ্যা ২৮ হাজার ১২৪। তৃতীয় স্থানে আছে ‘বাংলাদেশের বিভাগসমূহ’—এটি পড়া হয়েছে ২৬ হাজার ১২ বার।
ধর্মীয় ও সংস্কৃতিক আগ্রহের জায়গা থেকেও পাঠকের মনোযোগ লক্ষ্য করা গেছে। চতুর্থ স্থানে রয়েছে ‘কোজাগরী লক্ষ্মীপূজা’ (২৫,০২১ বার পাঠ), আর পঞ্চম স্থানে উঠে এসেছে আলোচিত আন্তর্জাতিক ব্যক্তিত্ব মিয়া খলিফা।
ষষ্ঠ থেকে দশম স্থানে রয়েছে— ‘জুলাই সনদ’ (২৩,৮৫০ বার) ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ (২৩,৭৫০ বার) ‘এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)’ (২১,২০৮ বার) ‘লালন’ (১৯,২৩০ বার) ‘রবীন্দ্রনাথ ঠাকুর’ (১৮,৫৬৫ বার)।
পরবর্তী স্থানে রয়েছে— ‘দেবী লক্ষ্মীর পাঁচালী’, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’, সালমান শাহ, যৌনসঙ্গম, ভাইফোঁটা, নোয়াখালী জেলা, বাংলা ভাষা, ২০২৬ ফিফা বিশ্বকাপ, জুবিন গর্গ এবং কাজী নজরুল ইসলাম।
তালিকাটি বিশ্লেষণ করে দেখা গেছে, পাঠকরা প্রশাসনিক তথ্য, ধর্মীয় উৎসব, সংস্কৃতি, সাহিত্য, সঙ্গীত এবং বিনোদন—সব ক্ষেত্রেই সমান আগ্রহ দেখিয়েছেন।
আগের মাসের তুলনায় নতুন কিছু পাতা জনপ্রিয় তালিকায় উঠে এসেছে, যা বাংলা উইকিপিডিয়া ব্যবহারকারীদের বৈচিত্র্যময় আগ্রহ ও তথ্য অনুসন্ধানের প্রবণতাকে প্রতিফলিত করছে।