প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মনোনয়ন নিয়ে সহিংসতা: চট্টগ্রামের চার নেতাকে বহিষ্কার করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫

দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, হানাহানি ও জনদুর্ভোগ সৃষ্টি করার অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চার নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

বহিষ্কৃত চার নেতা হলেন— আলাউদ্দিন মনি, সেচ্ছাসেবক দল সীতাকুণ্ড উপজেলা সভাপতি হেলাল উদ্দিন বাবর, সাধারণ সম্পাদক মামুন, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মমিন উদ্দিন মিন্টু, যুবদল সোনাইছড়ী ইউনিয়নের সাধারণ সম্পাদক

বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যার পর দলীয় মনোনয়নকে কেন্দ্র করে তারা চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার ও জলিল গেট এলাকায় সহিংসতা ও রাস্তা অবরোধসহ নানাবিধ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

এসব ঘটনার কারণে চারজনকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, তারা সবাই বিএনপি নেতা আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা