প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এনসিপির শীর্ষ নেতাদের আসন নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণার পর এবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের শীর্ষ নেতাদের নির্বাচনী আসন নির্ধারণ করেছে।

 

সোমবার (৩ নভেম্বর) রাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা যায়, দলের শীর্ষ নেতৃত্ব নিজ নিজ এলাকায় প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন।

কে কোন আসন থেকে লড়বেন

 

দলীয় সূত্রে জানা গেছে,

আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা-১১ আসনে,

সদস্য সচিব আখতার হোসেন যাচ্ছেন রংপুর-৪,

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম থাকছেন পঞ্চগড়-১,

দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ যাচ্ছেন কুমিল্লা-৪,

মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা-১৮ আসনে।

 

এছাড়া,

তাসনিম জারা লড়বেন ঢাকা-৯,

সারোয়ার তুষার নরসিংদী-২,

হান্নান মাসউদ নোয়াখালী-৬,

আদিবুল ইসলাম আদীব ঢাকা-১৪,

এবং আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ-৪ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।

দলীয় সূত্র আরও জানিয়েছে, সামান্তা শারমীনও ঢাকার একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তবে সেটি এখনও চূড়ান্ত হয়নি।

দলীয় নেতারা জানিয়েছেন, এবার তরুণ নেতৃত্ব ও নাগরিক আন্দোলনের ধারাকে সামনে রেখে নির্বাচনী কৌশল সাজাচ্ছে এনসিপি।

এক শীর্ষ নেতা বলেন, “আমরা চাই জনগণের বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে। অভিজ্ঞ নেতৃত্ব ও নতুন প্রজন্মের মিশ্রণে আমরা মাঠে যাচ্ছি।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা