প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে প্রাথমিকভাবে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির সিনিয়র নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমানকে প্রাথমিকভাবে প্রার্থী করা হয়েছে। এছাড়া, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অংশ নেবেন ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ আসনে।
ঠাকুরগাঁও-১ থেকে নিজে প্রার্থী হবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর ঢাকা-১৪ আসনে লড়বেন “মায়ের ডাক”-এর সানজিদা তুলি।

একই দিন ঢাকার ২০ আসনের মধ্যে ১৪ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকাও প্রকাশ করা হয়। এর মধ্যে রয়েছেন—
ঢাকা-১: খন্দকার আবু আশফাক, ঢাকা-২: আমানউল্লাহ আমান, ঢাকা-৩: গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪: তানভীর আহমেদ রবিন, ঢাকা-৫: নবীউল্লাহ নবী, ঢাকা-৬: ইশরাক হোসেন, ঢাকা-৮: মির্জা আব্বাস উদ্দীন আহমেদ, ঢাকা-১১: এম এ কাইয়ুম, ঢাকা-১২: সাইফুল আলম নিরব, ঢাকা-১৪: সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৫: শফিকুল ইসলাম খান, ঢাকা-১৬: আমিনুল হক, ঢাকা-১৯: ড. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এবং ঢাকা-২০: মঞ্জুরুল করিম রনি।

প্রসঙ্গত, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ২৬ আগস্ট বিএনপি নেতা ফজলুর রহমানের পদ ও সদস্যপদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছিল। তবে মুক্তিযুদ্ধের পক্ষে তার অবস্থান ও সরব বক্তব্যের কারণে তিনি রাজনৈতিক অঙ্গনে আলোচিত ব্যক্তিত্বে পরিণত হন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা