প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ছবি বিকৃতির ঘটনায় শাহবাগ থানায় মামলা করলেন ঢাবি শিক্ষিকা মোনামি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরীন আমিন ভুইয়া ওরফে মোনামি তার ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ঘটনায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেছেন। সোমবার সকালে তিনি শাহবাগ থানায় মামলা করেন। এসময় ডাকসুর কয়েকজন সদস্যও তার সঙ্গে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে জানান, “শেহরীন আমিন ভুইয়া ম্যাম তার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করা ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন। আমি মামলার সার্বিক আইনি সহায়তা দিয়েছি।”

তিনি আরও জানান, মামলার তদন্তের দায়িত্ব ডিবির সাইবার ইউনিটের হাতে দেওয়া হয়েছে। পাশাপাশি সতর্ক করে বলেন, “যারা এসব বিকৃত ছবি পোস্ট, মন্তব্য বা শেয়ার করেছেন এবং ভবিষ্যতে এমন কাজে জড়াবেন, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।”

জাকারিয়া আরও জানান, ডিবির সাইবার ইউনিট আশ্বস্ত করেছে যে, ভবিষ্যতে কোনো শিক্ষক বা শিক্ষার্থী সাইবার বুলিং বা অনলাইন হয়রানির শিকার হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা