সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে সূচক ও শেয়ারদরের পতনের মধ্য দিয়ে। লেনদেনের শুরু থেকেই বাজারে মন্দাভাব দেখা দিয়েছে, কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারমূল্য।
ডিএসই সূত্রে জানা গেছে, বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১০৩ পয়েন্টে।
অন্যদিকে শরিয়াহ সূচক (ডিএসইএস) ১ দশমিক ২১ পয়েন্ট কমে নেমে এসেছে ১ হাজার ৭৭ পয়েন্টে, আর ডিএস-৩০ সূচক ৮ দশমিক ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৭৪ পয়েন্টে।
এই সময়ে ডিএসইতে মোট ১৮৯ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন সম্পন্ন হয়েছে।
লেনদেনে অংশ নেওয়া কোম্পানির মধ্যে ১১৫টির শেয়ারমূল্য বেড়েছে, ১৯৩টির কমেছে, এবং ৮১টির দাম অপরিবর্তিত রয়েছে।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে বিনিয়োগকারীদের সতর্ক মনোভাব ও মুনাফা তুলে নেওয়ার প্রবণতা বাজারে এই মন্দাভাবের কারণ হতে পারে।