প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির একক প্রার্থী চূড়ান্তের পথে: চলছে স্থায়ী কমিটির বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৫

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয় প্রার্থী চূড়ান্তের প্রক্রিয়া শেষ পর্যায়ে এনেছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে শুরু হয়েছে দলের স্থায়ী কমিটির বৈঠক, যেখানে একক প্রার্থী তালিকা যাচাই-বাছাই ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বৈঠকটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে চলছে। দলীয় সূত্রের বরাতে জানা গেছে, বৈঠক শেষে প্রথম ধাপের প্রার্থীদের তালিকা প্রকাশ হতে পারে। এ লক্ষ্যে সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাতে পারেন।

এর আগে রোববার (২ নভেম্বর) এক অভ্যন্তরীণ সভায় তারেক রহমান বলেন, “জনগণের বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি প্রস্তুতি সম্পন্ন করছে। দেশের ৩০০ আসনে দলীয় ও সমর্থিত প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়া প্রায় শেষ ধাপে।”

দলীয় সূত্রে আরও জানা গেছে, প্রার্থী বাছাইয়ে যোগ্যতা, জনপ্রিয়তা ও সাংগঠনিক ভূমিকাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা