গণভোট আয়োজন নিয়ে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে আগামী এক সপ্তাহের মধ্যে মতামত জানাতে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রস্তাব বা পরামর্শ না পেলে সরকার নিজ উদ্যোগেই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইন উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের মতামত ও রাজনৈতিক ঐকমত্যকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তাই গণভোটের প্রক্রিয়া ও কাঠামো নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে লিখিত প্রস্তাব বা মতামত প্রত্যাশা করছে সরকার।
তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণভোট হতে পারে একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক সমাধান। তবে সময়মতো সিদ্ধান্ত নিতে দলগুলোর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।