প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাসে চাপায় নিহত অন্তত ১৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৫

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার বিকারাবাদ জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

সোমবার (৩ নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে ভিকারাবাদ–হায়দরাবাদ মহাসড়কের চেভেলায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাসটি মিরজাগুদা থেকে রাঙ্গারেড্ডির দিকে যাচ্ছিল, এতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন।

স্থানীয় পুলিশ জানায়, একটি পাথরবোঝাই ট্রাক মোটরসাইকেলকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের পর ট্রাকটি উল্টে গেলে এর পাথরগুলো বাসের ওপর পড়ে, এতে ঘটনাস্থলেই বহু যাত্রী নিহত হন।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। গুরুতর আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা