প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এলপি গ্যাসের দাম কমলো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৫

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস)-এর দাম আবারও সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নভেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের খুচরা মূল্য ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পূর্বে এই দাম ছিল ১ হাজার ২৪১ টাকা।

রবিবার (২ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিইআরসি এ মূল্য ঘোষণা করে জানায়, নতুন দাম একইদিন সন্ধ্যা থেকে কার্যকর হবে।

একই সঙ্গে অটোগ্যাসের দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। আগের ৫৬ টাকা ৭৭ পয়সা থেকে কমিয়ে প্রতি লিটার ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত অক্টোবর মাসে ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ২৪১ টাকা, এবং অটোগ্যাসের দাম ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে করা হয়েছিল ৫৬ টাকা ৭৭ পয়সা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা