প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাকায় ৬৩ মি.মি. বৃষ্টিপাত: আজ শুষ্ক থাকতে পারে আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৫

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় গত ২৪ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা ‘ভারী বৃষ্টিপাত’ হিসেবে গণ্য করা হয়। তবে আজ (রবিবার, ২ অক্টোবর) সারাদিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

গতকাল (শনিবার) সকাল ৭টা পর্যন্ত তথ্য অনুযায়ী, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—

আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা কম। বাতাস উত্তর ও উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫–১০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয় ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৬ মিনিটে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পাশাপাশি দেশের কিছু কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

 

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা