১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২১তম ড্র অনুষ্ঠিত হচ্ছে আজ রোববার (২ নভেম্বর) সকাল ১১টায়।
রাজধানীর ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই ড্র অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।
সম্প্রতি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাইজবন্ডের এই ড্র ‘সিঙ্গেল কমন ড্র’ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
প্রতিটি সিরিজে মোট ৪৬টি পুরস্কার প্রদান করা হবে। এর মধ্যে—১টি প্রথম পুরস্কার ৬,০০,০০০ টাকা,১,টি দ্বিতীয় পুরস্কার ৩,২৫,০০০ টাকা,২টি, তৃতীয় পুরস্কার ১,০০,০০০ টাকা করে,২টি চতুর্থ পুরস্কার ৫০,০০০ টাকা করে,এবং ৪০টি পঞ্চম পুরস্কার ১০,০০০ টাকা করে নির্ধারিত রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ড্রয়ের তারিখের ৬০ দিন আগে পর্যন্ত বিক্রি হওয়া প্রাইজবন্ডগুলোই সংশ্লিষ্ট ড্রয়ের আওতায় আসবে।
এছাড়া, আয়কর আইন ২০২৩–এর ১১৮ ধারার নির্দেশনা অনুযায়ী, প্রাইজবন্ডে প্রাপ্ত পুরস্কারের ওপর ২০ শতাংশ উৎসে কর কাটা হবে।
প্রতি বছর ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর—এই চার তারিখে নিয়মিতভাবে প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়।
তবে নির্ধারিত দিনটি সরকারি ছুটি হলে, ড্র পরবর্তী কার্যদিবসে অনুষ্ঠিত হয়।