প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

তেল আবিব সৈকতে নেতানিয়াহুকে নিয়ে ব্যঙ্গচিত্র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫

ইসরায়েলের রাজধানী তেল আবিবের সৈকতে আবারও সৃজনশীল প্রতিবাদে মুখর হয়েছেন স্থানীয়রা। এবার তারা বালিতে এঁকেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি বিশাল প্রতিকৃতি, যার নিচে ইংরেজিতে লেখা—“You Are Fired” অর্থাৎ “তোমাকে বরখাস্ত করা হলো।”

ড্রোনে ধারণ করা দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। অনেকেই এটিকে সরকারের ব্যর্থতা ও নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে জনগণের ক্ষোভের প্রতীক হিসেবে দেখছেন।

এর আগে গত শনিবার (২৫ অক্টোবর) একই সৈকতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুকে নিয়ে আরেকটি ব্যঙ্গাত্মক চিত্র ফুটিয়ে তোলা হয়। সেখানে ট্রাম্পকে এমনভাবে দেখানো হয় যেন তিনি নেতানিয়াহুর ছবি নিয়ে চিন্তায় মগ্ন, আর নিচে লেখা ছিল—“Liability”, অর্থাৎ “দায়” বা “বোঝা।”

এই ধারাবাহিক চিত্রপ্রদর্শনের মাধ্যমে ইসরায়েলি জনগণ তাদের রাজনৈতিক অসন্তোষ ও পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রকাশ করছেন বলে বিশ্লেষকরা মনে করছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা