প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় আবদুর রাজ্জাক (৬০) নামে এক আওয়ামী লীগ নেতাকে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে নিজের বাসার ছাদ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের বাসিন্দা ও মরহুম মৌলুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতো বাসার ছাদে হাঁটতে যান আবদুর রাজ্জাক। পরে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি নিচে না নামায় পরিবারের সদস্যরা খুঁজতে গিয়ে দুইতলার ছাদে তার মরদেহ দেখতে পান। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি উত্তেজনা বিরাজ করছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা