দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস জানায়, নতুন দামে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের মূল্য ২ লাখ ৯৬ টাকায় নির্ধারণ করা হয়েছে, যা পূর্বের দামের চেয়ে ২ হাজার ৬১৩ টাকা কম। নতুন এই মূল্য শুক্রবার (৩১ অক্টোবর) থেকে কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় স্থানীয় বাজারের পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।
নতুন দামের তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২ লাখ ৯৬ টাকা ২১ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯০ হাজার ৯৯৮ টাকা ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ১৪ টাকা।
এর আগে, গত ২৯ অক্টোবর বাজুস স্বর্ণের দাম ভরিতে ৮ হাজার ৯০০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা নির্ধারণ করেছিল।
তবে রূপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়।
বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যোগ হবে। গহনার মান ও ডিজাইনের পার্থক্যের কারণে মজুরি ভিন্ন হতে পারে।