প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আগারগাঁওয়ে আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫

ঢাকার বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনব্যাপী ১৩তম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৫। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক দূত লুৎফে সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

টোয়াব (ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) আয়োজিত এই আন্তর্জাতিক মেলা চলবে শনিবার (১ নভেম্বর) পর্যন্ত। এবারের আসরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রয়েছে টাইটেল স্পন্সর হিসেবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টোয়াবের ট্যুর অ্যান্ড ফেয়ার বিভাগের পরিচালক মো. তাসলিম আমিন শুভ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. শফিকুর রহমান, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও নুজহাত ইয়াসমিন, এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়মা শাহিন সুলতানা। সমাপনী বক্তব্য দেন টোয়াব প্রেসিডেন্ট মো. রাফিউজ্জামান।

এবারের মেলায় পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা ও তুরস্কসহ ১০টি দেশের ট্যুরিজম প্রতিষ্ঠান ও অপারেটররা অংশ নিচ্ছে। চারটি হলে ২০টি প্যাভিলিয়ন ও মোট ২২০টি স্টল নিয়ে সাজানো হয়েছে এবারের আয়োজন।

এতে অংশ নিচ্ছে আন্তর্জাতিক ও দেশি এয়ারলাইন্স, ট্যুরিজম বোর্ড, ট্রাভেল এজেন্সি, হোটেল, রিসোর্ট, ক্রুজ লাইন, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান। পাশাপাশি মেলার সাইড ইভেন্ট হিসেবে থাকছে বিজনেস-টু-বিজনেস (B2B) সেশন, সেমিনার, কান্ট্রি প্রেজেন্টেশন এবং প্রতিদিনের সাংস্কৃতিক আয়োজন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা