জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল গ্রামের ষাটোর্ধ্ব সাহেরা বেওয়া, প্রায় দুই দশক আগে হারিয়েছেন জীবনের অবলম্বন—স্বামীকে। দুই ছেলে থাকলেও তারা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। ফলে মায়ের খোঁজ নেওয়ার সময় বা সামর্থ্য কারও নেই।
স্বামীর হাতে গড়া জরাজীর্ণ টিনের ঘরেই সাহেরা বেওয়ার বসবাস। ঘরটির এমন অবস্থা যে রোদ, বৃষ্টি, ঝড়—সবই বিছানায় এসে মিশে যায়। দিনের আলো কিংবা রাতের জোছনা—দুটোই দেখা যায় তাঁর ছিদ্রভরা টিনের ফাঁক দিয়ে।
তবুও আশ্চর্য এক দৃশ্য—ভাঙাচোরা ঘর থেকেও ঝলমল করে সাহেরা বেওয়ার মুখের হাসি। কষ্টকে সঙ্গী করেও বেঁচে থাকার অদম্য ইচ্ছাশক্তিই যেন তাঁর শক্তি।
বার্ধক্যের দোরগোড়ায় দাঁড়িয়ে এখনো তিনি পাননি কোনো সরকারি সুবিধা। সরকারি সাহায্য কী— তা নিয়ে নেই তাঁর কোনো ধারণা । জনপ্রতিনিধি কিংবা সমাজের বিত্তবানদের আড়ালে তাঁর এই অসহায়ত্বের জীবনযুদ্ধ।
জীবনের এই শেষ প্রান্তে এসে সাহেরা বেওয়ার জন্য সবাই চাই “একটি নিরাপদ ঘর চাই, যেন শেষ বয়সে একটু শান্তিতে সো বুঝতে পারেন।