প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ফতুল্লায় জেলা পুলিশ ও জেলাপ্রশাসনের যৌথ অভিযান : গ্রেফতার ১৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার চানমারি এলাকায় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ১৬ জন মাদকসেবীকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত অভিযানটি পরিচালিত হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অংশ নেয় ফতুল্লা থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটি টিম। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা ঘটনাস্থলে উপস্থিত থেকে আটককৃতদের বিরুদ্ধে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করেন এবং গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সমাজে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন — আসিফ (২২), তারা মিয়া (৩৫), মোক্তার হোসেন (৪২), বাচ্চু (৫৫), জসীম উদ্দিন (৪০), মামুন, কাওসার (৩৭), মুনসুর (৫৫), রতন (৩৭), জামাল (৩৮), শিপন (৩৮), আলামিন (৩৭), জুয়েল (৪০), রাজীব (৪০), আকাশ মিয়া (২৪) এবং মিজানুর রহমান (৩৩)।
তাদের প্রত্যেককে ৭ থেকে ১৫ দিনের মধ্যে কারাদণ্ড এবং জরিমানা প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসন ও পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষা এবং সমাজে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দিতে অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা