প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ছাগী ও উপকরণ বিতরণ

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫

শেরপুর সদর উপজেলাতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরন করা হয়েছে। বুধবার (২৯ শে অক্টোবর) সকাল ১০টায় শেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে ২৫-২৬ অর্থ বছরের ক্ষুদ্র গোষ্ঠীর আর্থসামাজিক মানউন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রথম ধাপে ২৮ জন সুফলভোগী পরিবারের মাঝে দুটি করে বকনাছাগল, ছাগলের জন্য খাবার, পাঁচটি ফ্লোর ম্যাট, চারটি পিলার ২টি ঢেউটিন বিতরন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: পলাশ কান্তি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগল ও উপকরণ বিতরণ করেন, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া।

এসময় উপস্থিত ছিলেন শেরপুর সদর ভেটেনারি সার্জন ডাক্তার ওয়ালিফা জাহান কনা,আরও উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এর আগে সদর উপজেলা প্রাণিসম্পদ কনফারেন্স হল রুমে প্রধান অতিথি মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া
সুবিধাভোগীদের উদ্দেশ্যে বলেন সরকার আপনাদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে আপনারা সুবিধাগুলো অপব্যয় না করে সঠিক ব্যবস্থাপনায় লালন পালন করেন আপনাদের জীবনমান উন্নয়নের দিকে ধাবিত করেন।

পুরো অনুষ্ঠানের সঞ্চালনা করেন শেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারী সার্জন ডা.ওয়ালিফা জাহান কণা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা