প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রূপগঞ্জে যানজট নিরসনে ৩৬ আনসার সদস্য মোতায়ন

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার ভুলতা-গাওসিয়া রোডের জ্যামজট নিরসনে ৩৬ জন আনসার সদস্য মোতায়ন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনসারদের কর্মশালা আয়োজন করা হয়, যেখানে তাদের দায়িত্ব ও কৌশল সম্পর্কে নির্দেশনা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, “যানজট শুধু ভোগান্তি নয়, এটি আমাদের কর্মজীবন, অর্থনীতি এবং নিরাপত্তারও প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সকলের সহযোগিতায় রূপগঞ্জ হবে একটি শৃঙ্খলিত, চলাচলবান্ধব উপজেলা।”

প্রশাসনের পক্ষ থেকে হকারদের রাস্তা দখল ও যান চলাচলে বাধা সৃষ্টি করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, রাস্তাটি দখলমুক্ত রাখতে নিয়মিত মনিটরিং এবং অভিযান চালানো হবে।

স্থানীয় বাসিন্দারা আশাবাদী, আনসারদের সুশৃঙ্খল মোতায়ন রাস্তায় যানজট কমাতে সাহায্য করবে এবং সাধারণ জনগণের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা