প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নারায়ণগঞ্জে ফিলিস্তিন সংহতি ও ইসকনবিরোধী মহাসমাবেশ শুক্রবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও স্বাধীন রাষ্ট্র স্বীকৃতির দাবিতে, পাশাপাশি বাংলাদেশের জঙ্গি সংগঠন হিসেবে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে আয়োজিত হচ্ছে এক মহা-সমাবেশ।

আগামী ৩১ অক্টোবর (শুক্রবার) বিকেল ৩টায় সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হবে এই সমাবেশ। আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক কমিটির সদস্যরা।

ইতোমধ্যেই রাজনৈতিক নেতা, সুশীল সমাজ, আলেম-ওলামা ও স্থানীয় সচেতন নাগরিকদের মাঝে দাওয়াতি কার্ড বিতরণ শুরু হয়েছে। দাওয়াতপত্রে উল্লেখ করা হয়েছে—“ফিলিস্তিনে চলমান গণহত্যা বন্ধ করে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি প্রদান এবং বাংলাদেশের জঙ্গি সংগঠন ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে সোনারগাঁয়ে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।”

আয়োজক কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে মুসলিম ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ এবং ইসকন জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদে সকল স্তরের মানুষকে অংশগ্রহণের।

আয়োজক কমিটির সদস্য সাব্বির আল-রাজ বলেন,“ফিলিস্তিন মুসলিম বিশ্বের ইতিহাসে এক তাৎপর্যময় ভূমি। চলমান হত্যাযজ্ঞ বন্ধ করে তাদের স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া এখন সময়ের দাবি। আমরা চাই, অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিকভাবে এই দাবি জোরালোভাবে উত্থাপন করুক।”

তিনি আরও বলেন,“বাংলাদেশ সব ধর্মের সম্প্রীতির দেশ। তবে ইসকন হিন্দুত্ববাদী চরমপন্থার নামে দেশে জঙ্গিবাদী অবস্থান নিচ্ছে। আমরা জঙ্গি ইসকনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি, ধর্মের বিরুদ্ধে নয়।”

সমাবেশে যোগ দেবেন: আলেম-ওলামা, ছাত্র-যুব সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব, শ্রমজীবী ও কর্মজীবী মানুষসহ সোনারগাঁয়ের সর্বস্তরের জনতা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা