প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

একলাফে সোনার দাম ২২ ক্যারেটের এক ভরিতে ১০ হাজার টাকা হ্রাস

এক ধাক্কায় ৩ হাজার বাড়ল সোনার দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫

দেশের বাজারে সোনার দাম কমেছে। আন্তর্জাতিক বাজারে দাম হ্রাস এবং স্থানীয় চাহিদা ও মূল্যের পতনের প্রেক্ষাপটে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন মূল্য ঘোষণা করেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি ভরিতে সর্বোচ্চ ১০,৪৭৪ টাকা পর্যন্ত সোনার দাম কমেছে। নতুন দামের ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১,৯৩,৮০৯ টাকা। নতুন মূল্য বুধবার (২৯ অক্টোবর) থেকে কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্যের সমন্বয় করে এই পরিবর্তন আনা হয়েছে।

নতুন দাম অনুযায়ী: ২২ ক্যারেট এক ভরি সোনা: ১,৯৩,৮০৯ টাকা ২১ ক্যারেট এক ভরি সোনা: ১,৮৫,০৩২ টাকা ১৮ ক্যারেট এক ভরি সোনা: ১,৫৪,৫৭২ টাকা সনাতন পদ্ধতির এক ভরি সোনা: ১,৩১,৬২৮ টাকা

রুপার দাম অপরিবর্তিত রয়েছে: ২২ ক্যারেট এক ভরি রূপা: ৪,২৪৬ টাকা ২১ ক্যারেট এক ভরি রূপা: ৪,০৪৭ টাকা ১৮ ক্যারেট এক ভরি রূপা: ৩,৪৭৬ টাকা সনাতন পদ্ধতির এক ভরি রূপা: ২,৬০১ টাকা

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা