প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শেরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫

শেরপুর সদর পৌরসভার আলামিন ও নুর ইসলাম নামে দুই কসাইখানাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ২:৩০ মিনিটে খোয়ারপাড় শাপলা চত্বর এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শেরপুর সদর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসতিয়াক মজনুন ইশতি।

জানা গেছে, পশু জবাই ও মাংস বিক্রির ক্ষেত্রে প্রাণিসম্পদ অধিদপ্তরের লাইসেন্স না থাকার কারণে ২০২১ সালের ২৪শের(১) ধারা অনুযায়ী দুই কসাইখানাকে জরিমানা করা হয়েছে।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন: চাপাতলী এলাকার মৃত আতর আলীর ছেলে আলামিন (৩৬) নওহাটা এলাকার সুন্নত আলীর ছেলে নুর ইসলাম

এ সময় শেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃপলাশ কান্তি দও এবং শেরপুর সদর থানার পুলিশ উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালত জানিয়েছে, দীর্ঘ সময় ধরে ব্যবসা পরিচালনা করলেও কসাইখানাগুলি এখনও প্রয়োজনীয় লাইসেন্স সুরক্ষিত করেনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা