পুঁজিবাজারে তালিকাভুক্ত বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র জানায়, গত অর্থবছরে কোম্পানিটির প্রতি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৭ পয়সা, যা আগের বছর ছিল ৪০ পয়সা।
এছাড়া, কোম্পানির প্রতি শেয়ারে নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৭২ পয়সা।
তবে গত বছর কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৯ টাকা ৫ পয়সা, আগের বছর যা ছিল ৩ টাকা ৮৫ পয়সা।
আগামী ২৪ ডিসেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে হাইব্রিড পদ্ধতিতে (সরাসরি ও অনলাইন)।
লভ্যাংশ পাওয়ার জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।