নারায়ণগঞ্জ সোনারগাঁ থানার বারদী ইউনিয়নের পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজ উদ্ধার করেছে র্যাব ১১ এর আভিযানিক দল। ২৭ অক্টোবর নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাত্রি আনুমানিক ৩টার সময় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বারদী ইউনিয়নের পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজ উদ্ধার করেছে তারা।
র্যাব-১১ এর অফিশিয়াল ফেসবুক পেইজে এক পোস্টের মধ্যমে বলা হয় বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ২৭ অক্টোবর, ২০২৫ ইং তারিখ রাত্রি আনুমানিক ৩টার সময় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বারদী ইউনিয়নের পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়েছেন। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র এর পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন র্যাব-১১।