আন্তর্জাতিক বাজারে সোনার দামের পতন ও স্থানীয় চাহিদা কমে যাওয়ার প্রভাবে দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
রোববার (২৬ অক্টোবর) বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি ভরিতে সর্বোচ্চ ১,০৩৯ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। নতুন এই দর আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) থেকে সারাদেশে কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমার কারণে নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন দামের তালিকা অনুযায়ী— ২২ ক্যারেট সোনা: প্রতি ভরি ২,০৭,৯৫৭ টাকা ২১ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৯৮,৪৯৮ টাকা ১৮ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৭০,১৪৩ টাকা সনাতন পদ্ধতির সোনা: প্রতি ভরি ১,৪১,৪৯৬ টাকা
তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৫,৪৭০ টাকা ২১ ক্যারেট রুপা: ৫,২১৪ টাকা ১৮ ক্যারেট রুপা: ৪,৪৬৭ টাকাসনাতন পদ্ধতির রুপা: ৩,৩৫৯ টাকা
সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামা ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার পরিবর্তনের কারণে দেশের বাজারে সোনার দামে প্রভাব পড়ছে বলে জানায় বাজুস।