প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

২৮ অক্টোবরের ঘটনার বিচার দাবি জামায়াতের: সারাদেশে কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৫

২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার সহিংসতা নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “বাংলাদেশের জনগণের দাবি— অবিলম্বে ২৮ অক্টোবরের ঘটনার সঙ্গে জড়িত খুনিদের বিরুদ্ধে দায়ের করা মামলা পুনরায় সচল করে তাদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করতে হবে।”

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াত আমীর বলেন, “২০০৬ সালে জাতীয় নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সারাদেশে লগি-বৈঠার তাণ্ডব চালায়। ওইদিন বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় হামলা চালানো হয়। লগি, লোহার রড ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার ফলে বহু মানুষ হতাহত হন।”

তিনি জানান, “ঘটনায় ঢাকাসহ সারাদেশে জামায়াত ও ছাত্রশিবিরের ১৪ জন কর্মী নিহত এবং সহস্রাধিক আহত হন। সেদিনের রক্তাক্ত পল্টন এলাকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হয়ে আছে।”

ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, “ওই গণহত্যার পর দায়ের করা মামলাগুলো রাজনৈতিক প্রভাবে স্থগিত করা হয়েছিল। এখন সময় এসেছে খুনিদের বিচারের আওতায় আনার।”

তিনি আরও বলেন, “দেশের ফ্যাসিবাদমুক্ত নতুন রাজনৈতিক বাস্তবতায় এখন ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। জনগণের দাবি, ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের দায়ীদের বিচার করে শাস্তি নিশ্চিত করতে হবে।”

এ সময় তিনি নিহতদের শহীদ হিসেবে কবুল করার জন্য দোয়া করেন এবং আহতদের পরিবারকে গভীর সহানুভূতি জানান।

আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান আয়োজনের আহ্বান জানিয়েছে। মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে এসব কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা