“জনতার অধিকার, আমাদের অঙ্গীকার— দেশ হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) সরিষাবাড়ী উপজেলার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কেককাটা, আনন্দ র্যালি ও কাঙালি ভোজের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
আয়োজনে নেতৃত্ব দেন ১৪০ জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের ট্রাক প্রতীকের এমপি পদপ্রার্থী ইকবাল হোসেন। এ ছাড়াও উপজেলার পিংনা পোস্ট অফিস চত্বর, ডোয়াইল ইউনিয়নের পঞ্চনন্দপুর চৌরাস্তা মোড়, মাজালিয়া বাজারসহ বিভিন্ন স্থানে পৃথকভাবে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি ইকবাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ছাত্র অধিকার পরিষদের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, সরিষাবাড়ী উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক নাঈম ইসলাম, সহধর্ম বিষয়ক সম্পাদক মুস্তাকিন বিল্লা, এবং ডোয়াইল ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব রাকিব মিয়া।
এ সময় গণঅধিকার পরিষদ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনগণ ও শিক্ষার্থীরা অংশ নেন।