দিন দিন বাড়ছে ফেসবুকের জনপ্রিয়তা, আর এর সবচেয়ে আলোচিত ফিচার এখন রিলস। নারী-পুরুষ নির্বিশেষে অনেকে নিয়মিত রিলস তৈরি ও শেয়ার করছেন, যার মাধ্যমে পাচ্ছেন হাজার হাজার ভিউ ও লাইক।
সম্প্রতি মেটা ঘোষণা দিয়েছে— এখন থেকে যারা ফেসবুকে নিজস্ব রিলস প্রকাশ করবেন, তারা এর মাধ্যমে টাকা আয় করতে পারবেন। নতুন এই প্রোগ্রামের আওতায় একজন ব্যবহারকারী সর্বোচ্চ চার হাজার ডলার (প্রায় ৪ লাখ ৩০ হাজার টাকা) পর্যন্ত ইনকাম করতে পারেন।
এই আয়ের জন্য অংশ নিতে হবে রিলস বোনাস প্রোগ্রামে। এখানে প্রতি ৩০ দিন মেয়াদে নির্দিষ্ট কিছু চ্যালেঞ্জ থাকবে। একটি চ্যালেঞ্জ সম্পূর্ণ করলে খুলে যাবে পরবর্তীটি।
রিলস ফিচারটি মূলত টিকটকের প্রতিদ্বন্দ্বী হিসেবে চালু করে ফেসবুক। এখন রিলসই হয়ে উঠেছে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া ভিডিও ফরম্যাট। মেটার তথ্যমতে, বিশ্বজুড়ে ব্যবহারকারীরা প্রতিদিনের অর্ধেক সময় রিলস দেখায় ব্যয় করছেন।
আয়ের সুযোগ পেতে হলে ব্যবহারকারীর থাকতে হবে— কমপক্ষে ১০ হাজার ফলোয়ার, অন্তত ৫টি ভিডিও পোস্ট, এবং গত ৬০ দিনে ৬ লাখ মিনিটের ভিউ।
এই শর্ত পূরণ হলে রিলসে বিজ্ঞাপন দেখানোর অনুমতি মিলবে। বিজ্ঞাপনের ৫৫% আয় পাবেন কনটেন্ট ক্রিয়েটর, আর বাকি ৪৫% যাবে ফেসবুকের কাছে।
তাছাড়া রিলসে যুক্ত হয়েছে নতুন ফিচার “Stars” সিস্টেম। দর্শকরা রিলস দেখার সময় কনটেন্ট নির্মাতাকে স্টার দিতে পারবেন। প্রতি ১০০ স্টারে ১ ডলার পাওয়া যাবে।
এছাড়াও রয়েছে Reels Play Bonus Program, যেখানে ৩০ দিনের মধ্যে কোনো রিলস ভিডিও ১ হাজার ভিউ পেলে নির্ধারিত হারে টাকা পাওয়া যাবে। এই বোনাস প্রোগ্রামে একজন ব্যবহারকারী ৩৫ হাজার ডলার পর্যন্ত উপার্জন করতে পারেন।