প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অক্টোবরের ২৫ দিনে প্রবাসীদের রেমিট্যান্স ২.০৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৫

চলতি অক্টোবর মাসের প্রথম ২৫ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২.০৩ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২২.৫০ টাকা হিসেবে)।

রোববার (২৬ অক্টোবর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা বেড়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে। সরকারের প্রণোদনা, হুন্ডি দমন ও ব্যাংকিং সেবার উন্নতির কারণেই এই ধারা অব্যাহত রয়েছে।

তথ্য অনুযায়ী, অক্টোবরের প্রথম ২৫ দিনে— রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৪৬ লাখ ডলার, কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৯ কোটি ৭০ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪৪ কোটি ৬৩ লাখ ডলার, বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৮ লাখ ৭০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২২ অক্টোবর পর্যন্ত গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩২.১০ বিলিয়ন ডলার, এবং আইএমএফের বিপিএম–৬ পদ্ধতিতে হিসাব অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২৭.৩৫ বিলিয়ন ডলার।

গত সেপ্টেম্বর মাসে দেশে প্রবাসী আয় এসেছিল ২.৬৮ বিলিয়ন ডলার, আর চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) প্রবাসীরা পাঠিয়েছেন ৭.৫৮ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ১৬ শতাংশ বেশি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা