প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৯ অক্টোবর-২৩ অক্টোবর) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ০৭ লাখ টাকার, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৯৩ শতাংশ ।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৯ কোটি ০৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে সামিট অ্যালায়েন্স। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ১৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মা, খান ব্রাদার্স, প্রগতি লাইফ, রবি, সিমটেক্স, রূপালী লাইফ এবং সোনালী পেপার।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা