প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাপ্তাহিক দরপতনের শীর্ষে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৯ অক্টোবর থেকে ২৩ অক্টোবর) শেয়ারদরের পতনে শীর্ষে উঠে এসেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের শেয়ারদর কমেছে ৫৮ টাকা ৮০ পয়সা বা ২২ দশমিক ৬৫ শতাংশ।

দরপতনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে কমেছে ৪০ পয়সা বা ১৩ দশমিক ৩৩ শতাংশ।

তৃতীয় অবস্থানে রয়েছে খান ব্রাদার্স, যার শেয়ারদর কমেছে ১৫ টাকা বা ১৩ দশমিক ২০ শতাংশ।

সপ্তাহজুড়ে দরপতনের শীর্ষে উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো— মন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড, জাহিন স্পিনিং লিমিটেড, প্যাসিফিক ডেনিমস লিমিটেড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ফ্যামিলিটেক্স (Z ক্যাটাগরি) , পায়োনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড এবং এসআইপিএলসি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা