প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জি টু জি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে দেশে এলো ৫৭ হাজার টন গম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম বন্দরে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৫৬,৯৫৯ মেট্রিক টন গম আনা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) খাদ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

এটি মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে গম আমদানি কার্যক্রমের অংশ। এই চুক্তির অধীনে মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে।

জাহাজ এমভি নর্স স্ট্রাইড প্রথম চালান হিসেবে চট্টগ্রামে পৌঁছেছে। এর মধ্যে ৩৪,১৭০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং বাকি ২২,৭৮৯ মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।

সরকারের খাদ্য অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ) এর মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী, নমুনা পরীক্ষা ও খালাসের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা