প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইসকন নি’ষিদ্ধের দাবিতে জাবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

মো. বেলাল হোসাইন
প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৫

গাজীপুরে মসজিদের ইমাম অপহরণ, চট্টগ্রামে শিক্ষার্থী আলিফ হত্যাসহ বিভিন্ন স্থানে সহিংস ঘটনার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে মূল ফটকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা স্লোগান দেন—“নারায়ে তাকবির, আল্লাহু আকবর”,“অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন”,“ইসকন হটাও, বাঁচাও দেশ”,“হিন্দুত্ববাদী ইসকনের ঠাঁই নাই বাংলায়” ইত্যাদি।

সমাবেশে বক্তারা বলেন, ইসকনের নামে দেশে একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে। বিশেষ করে মুসলিম নারী ও শিশুদের লক্ষ্য করে ধর্ষণ, নির্যাতন এবং ভূমি দখলের ঘটনা বেড়ে চলেছে। অথচ প্রশাসন এসব ঘটনার সঠিক তদন্ত করছে না।

তারা বলেন, সম্প্রতি বুয়েটের এক শিক্ষার্থীর দ্বারা মুসলিম নারীকে ধর্ষণের ঘটনায়ও ইসকনপন্থী যোগসূত্র পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে সংগঠনটি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ না করলে দেশে সাম্প্রদায়িক উত্তেজনা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

জিহাদজাবির/চিঅমা

 

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা