প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মিরপুরের কালশীতে বহুতল ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৫

ঢাকার মিরপুরের কালশী এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির নিচতলায় ‘বিবাহ বাড়ি’ নামের একটি কমিউনিটি সেন্টার রয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, ছয়তলা ভবনটির সর্বোচ্চ তলায় আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। এছাড়া আরও দুটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটিতে আবাসিক ফ্ল্যাট ছাড়াও নিচতলায় একটি কমিউনিটি সেন্টার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা