প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দেশে ডেঙ্গুতে নতুন করে ৪৬৮ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৫

দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক হলেও গত ২৪ ঘণ্টায় এই মশাবাহিত রোগে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে এই সময়ের মধ্যে ৪৬৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

 

শনিবার (২৫ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকায় ২১৫ জন, ঢাকার বাইরে (ঢাকা বিভাগে) ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৭ জন, বরিশালে ৭৩ জন, ময়মনসিংহে ৩৩ জন এবং খুলনা বিভাগে ১৩ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

এদিকে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৫৯ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৩৮ জন পুরুষ এবং ১২১ জন নারী। একই সময়ে মোট ৬৩ হাজার ৬৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

বিশেষজ্ঞরা বলছেন, অক্টোবর মাসে ডেঙ্গুর সংক্রমণ কিছুটা কমলেও এডিস মশার প্রজনন মৌসুম এখনো পুরোপুরি শেষ হয়নি। তাই সবার প্রতি পরামর্শ, বাসাবাড়ি ও আশপাশের এলাকায় জমে থাকা পানিতে মশার বংশবিস্তার রোধে সতর্ক থাকতে হবে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা