প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভুরুঙ্গামারীতে ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত: শোকের ছায়া এলাকায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ড্রাম ট্রাকের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ভুরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের ফুটানি বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম আশিক (১৫)। সে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে আশিক বাইসাইকেল নিয়ে বাজারে যায়। ফেরার পথে ভুরুঙ্গামারীগামী একটি দ্রুতগতির ড্রাম ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে ভুরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু হয়েছে, মরদেহ পরিবারের কাছে দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

মেজবাহুল/সাজভু

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা