গাইবান্ধায় পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) স্ত্রী কাজলী খাতুন তাঁর স্বামীর বিরুদ্ধে মোবাইল ফোন ও ল্যাপটপ আটক রাখার অভিযোগে পুলিশ সুপার (এসপি) নিশাত এ্যঞ্জেলা, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার এবং তৃতীয় আসামি তারেকুজ্জামান তুহিনকে আদালতে মামলা করেছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গাইবান্ধা সদর কোর্টের জিআর শ্রী গোবিন্দ বিষয়টি নিশ্চিত করেন। মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, প্রতিবেদন ১৫ ডিসেম্বরের মধ্যে দাখিল করতে হবে।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৫ মার্চ সদর থানার ওসি শাহিনুর ইসলাম ফোন করে এসআই মনিরুজ্জামানকে জরুরি ভিত্তিতে পুলিশ সুপার কার্যালয়ে হাজির হতে বলেন। সেখানে তাকে দীর্ঘ সময় বসিয়ে রাখার পাশাপাশি চাকরি হারানোর ভয় দেখানো হয় এবং ব্যক্তিগত মোবাইল ফোন ও থানায় রাখা ল্যাপটপ অটক রাখা হয়।
প্রসঙ্গত, তৃতীয় আসামি তারেকুজ্জামান তুহিন পারিবারিক শত্রুতির কারণে ফেসবুকে ছাত্রলীগের ট্যাগ দিয়ে মিথ্যা অভিযোগ দেন, যা মামলা দাখিলের ভিত্তি তৈরি করেছে।
ওসি শাহিনুর ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে মনিরুজ্জামানকে ডাকা হয়েছিল। সেখানে তার অভিযোগ অস্বীকার করলে ডিভাইসগুলো ঢাকায় সিআইডিতে পাঠানো হয়। তিনি আরও বলেন, মৌখিক অভিযোগ হলেও লিখিত অভিযোগও আছে এবং মামলাটি ভিত্তিহীন।