প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নির্বাচনে বডি ক্যামেরা সিসিটিভি ও ড্রোন ব্যবহারের পরিকল্পনা সরকারের — প্রেস সচিব 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনী কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা, দায়িত্বরত পুলিশ সদস্যদের জন্য বডি ক্যামেরা এবং ড্রোন নজরদারি চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, “আজ সকালে তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে নির্বাচনে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপত্তা বৃদ্ধি ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।”

তিনি আরও জানান, নির্বাচনে প্রযুক্তিগত ব্যবস্থাপনা বাস্তবায়নের আগে আইনগত দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করতে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে বাংলাদেশের নতুন কনস্যুলেট অফিস স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন যাতে “কনস্যুলেটের সব সেবা অনলাইনে পাওয়া যায় এবং চালু হওয়ার সঙ্গে সঙ্গে পূর্ণ সক্ষমতা অর্জন করে।”

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা