“তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক” — এই প্রতিপাদ্য নিয়ে আওনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার আওনা ইউনিয়নের জন্নাথগঞ্জ ঘাট বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
জামালপুর জেলা বিএনপির সভাপতি ও জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীমের পক্ষ থেকে এই লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ মিয়া। এ সময় বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মাসুম, জেএফসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফিরোজ আলম সোহাগ এবং ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান আতিক প্রমুখ।
পথসভা পরিচালনা করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল খালেক। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম হাই, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন, আবুল কালাম আজাদ, ইলিয়াস, রজ্জাক, শ্রমিক দলের সভাপতি শিপন মিয়া, সাধারণ সম্পাদক আনিছুর রহমান লিমন, যুবদলের যুব বিষয়ক সম্পাদক বেলাল হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।