প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

তিন আইন নীতিগত অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে দুইটি আইন চূড়ান্তভাবে এবং তিনটি আইন নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ড. আসিফ নজরুল বলেন, “শ্রম আইন (সংশোধনী) এবং নির্বাচন সংশ্লিষ্ট আরপিও আইন চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে। এছাড়া দুর্নীতি দমন কমিশন আইন, জুলাই স্মৃতি জাদুঘর আইন এবং সুপ্রিম কোর্ট সচিবালয় আইন নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, বৈঠকে আলোচিত সব আইনের খসড়া বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে নির্দেশনা দেওয়া হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা