বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ১১.৬৬৪ গ্রাম (এক ভরি) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ৮ হাজার ৩৮৬ টাকা কমিয়ে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস বুধবার (২২ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমার পর সার্বিক মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দাম ২৩ অক্টোবর থেকে কার্যকর হবে।
অন্য ক্যারেটের দামও সমন্বয় করা হয়েছে: ২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা ,১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা ,সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা
এর আগে ১৯ অক্টোবর, বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা ছিল। এছাড়া ২১ ক্যারেটের দাম তখন ২ লাখ ৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা, এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৭৫ টাকা নির্ধারিত হয়েছিল।