প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩২.১০ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩২.১০ বিলিয়ন ডলার, যা মূলত রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং বাংলাদেশ ব্যাংকের নিলাম পদ্ধতিতে ডলার কেনার ফলাফল।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, মঙ্গলবার (২১ অক্টোবর) পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ৩২.১১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২৭.৩৫ বিলিয়ন ডলার।

গত ৯ অক্টোবর পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩১.৯৪ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে ২৭.১২ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক বলেছে, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও কেন্দ্রীয় ব্যাংকের নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কেনার প্রক্রিয়া চলতে থাকায় রিজার্ভ বৃদ্ধি পেয়েছে।

২০২৫-২৬ অর্থবছরে এ পর্যন্ত নিলাম পদ্ধতির মাধ্যমে মোট ২১২ কোটি ৬০ লাখ ডলার ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। ১৩ জুলাই থেকে নিলামের মাধ্যমে ডলার কেনার কার্যক্রম শুরু হয়েছে।

এর ফলে দেশের গ্রস রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ হিসাব অনুযায়ী ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা