প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ডিএসইতে ৪ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৫

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আবারও বড় ধরনের তারল্য সংকটের মুখে পড়েছে। বুধবার লেনদেন হয়েছে মাত্র ৩৫৫ কোটি টাকা, যা গত চার মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২৩ জুন সর্বনিম্ন লেনদেন হয়েছিল ২৭৬ কোটি টাকায়।

বাজার বিশ্লেষণে দেখা যায়, জুনের সর্বনিম্ন লেনদেনের পর ধীরে ধীরে বাজারে তারল্য বৃদ্ধি পায়। ৩১ জুলাই লেনদেন হাজার কোটি টাকার সীমা ছাড়িয়ে যায়। ৭ সেপ্টেম্বর লেনদেনের সর্বোচ্চ রেকর্ড ১,৪৪১ কোটি টাকা হয়। লেনদেন বৃদ্ধির সঙ্গে সঙ্গে ডিএসই প্রধান সূচকও পাঁচ হাজার পয়েন্টের নিচ থেকে বেড়ে ৫,৬০০ পয়েন্ট ছাড়িয়ে যায়। কিন্তু বুধবার বাজারের সংকটের কারণে সূচক কমে এসে ৫,৯৪ পয়েন্ট বৃদ্ধির পর ৫,০৯৪ পয়েন্টে শেষ হয়।

এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্সের প্রধান নির্বাহী সোহেল রহমান বলেন, “বাজারে কোনো কোম্পানির শেয়ারের দাম বাড়লে অনেক বিনিয়োগকারী হঠাৎ শেয়ার কিনে বসেন, কোম্পানির আর্থিক অবস্থা বুঝে না। একসময় বড় বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে লাভ তুলে নেন, ফলে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হন। এ ধরনের ঘটনা বারবার ঘটে।”

তিনি আরও বলেন, “পুঁজিবাজারে বিনিয়োগযোগ্য শেয়ারের সংখ্যা খুবই সীমিত। বেশিরভাগই কয়েকটি বহুজাতিক কোম্পানি এবং সর্বোচ্চ সাত-আটটি দেশীয় কোম্পানি। সাধারণভাবে এমন বাজার টিকে থাকার কথা নয়। তবে আমাদের দেশের বিনিয়োগকারীরা হাল ছাড়েন না, এজন্য বাজার এখনও টিকে আছে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা