প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠকে জামায়াত প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছে জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের প্রতিনিধি দল।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলটি যমুনায় প্রবেশ করে।

দলের অন্যান্য সদস্যরা হলেন—সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ.টি.এম. মাসুম, রফিকুল ইসলাম খান এবং হামিদুর রহমান আযাদ।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া এবং আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সম্প্রতি ঘোষণা দেওয়া হয়েছে, তারা নভেম্বরে গণভোট আয়োজন ও আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচন চেয়ে সমমনা রাজনৈতিক দলগুলো নিয়ে যুগপৎ আন্দোলনে রয়েছে।

এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে।
বৈঠকে তারা অন্তর্বর্তী সরকারের সম্পূর্ণ নিরপেক্ষতা নিশ্চিত করা এবং সরকারে থাকা দলীয় ব্যক্তিদের অপসারণের দাবি জানায়

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা