প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রধান উপদেষ্টার সঙ্গে আজ জামায়াতের প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৫

দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও চলমান প্রেক্ষাপট নিয়ে শীর্ষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই বৈঠকগুলো অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।

গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। আলোচনায় দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে মতবিনিময় হয় বলে জানা গেছে।

আজ বুধবার (২২ অক্টোবর) বিকাল ৫টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল।
দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবেন।

বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া ও আগামীর রোডম্যাপ নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা