প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আজ ঢাকায় সরকারি-বেসরকারি নানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৫

রাজধানী ঢাকায় প্রতিদিনের মতো আজ বুধবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নানা কর্মসূচি। সকালে দিন শুরুতেই এক নজরে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ কিছু আয়োজন—

আজ সকাল ৯টা থেকে মহাখালীর কড়াইল বস্তিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালনা করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে গুলশান ও পার্শ্ববর্তী এলাকাতেও এই কার্যক্রম চলবে।

সকাল ১১টায় তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে “তামাকমুক্ত বাংলাদেশ গঠনে তরুণ চিকিৎসকদের দাবি: তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত সংশোধন” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

একই সময়ে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সকাল ১১টা ৩০ মিনিটে উত্তরা এলাকায় পিবিআই ঢাকা জেলা অফিসে সংবাদ সম্মেলন করবেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার।
ব্রিফিংয়ে একটি অজ্ঞাতনামা ব্যক্তির হত্যার রহস্য উদঘাটন ও অটোরিকশা ছিনতাই চক্র শনাক্তের তথ্য জানানো হবে।

দুপুর ১টায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ভবনের সামনে ৪৪তম বিসিএসের সুপারিশপ্রাপ্ত ক্যাডারদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
তারা চলতি বছরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের দাবি জানাবেন।

বিকাল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা